ডেকোরেটর ব্যবসায়ীদের ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার,সাতক্ষীরার কালিগঞ্জে জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির কর্মকর্তাগণ আগমন উপলক্ষে ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ ডেকোরেটর মালিক সমিতির সভাপতি গোপীরঞ্জন অধিকারীর সভাপতিত্বে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বুলি, মহিলা সম্পাদক তামান্না তাসলিমা, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক আঃ জলিল ও সিরাজুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক আহাম্মদ উল্লাহ বাচ্চু, জাহাঙ্গীর হোসেন, ইশারাত আলী, ফজলুল হক, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, তাপস কুমার ঘোষ ও আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, শ্রী মহাদেব দও, শ্রী সুমন কুমার আশিক, আনারুল ইসলাম, মিখাইল হোসেন, রাকিব হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ডেকোরেটর ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, মালিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় কালিগঞ্জ ছাড়াও শ্যামনগর, দেবহাটা ও আশাশুনি উপজেলার ডেকোরেটর মালিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা জেলার বিভিন্ন উপজেলার ডেকোরেটর মালিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সৌহার্দ্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তারা ডেকোরেটর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


