জয়পুরহাটের কালাই থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আয়নাল হক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ আয়নাল হক (৩৬), পিতা—মোঃ শরিফ উদ্দিন, গ্রাম—সাঁতার (মন্ডল পাড়া), থানা—কালাই, জেলা—জয়পুরহাট।
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে কালাই থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম
এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান,
এএসআই মোঃ হারুনুর রশিদ সহ পুলিশের সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় কালাই থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।


