কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তেকানী বাঁধ সুরক্ষা ও উত্তর পানাগাড়ী ফ্লাড শেল্টার থেকে পানাগাড়ী বালিকা স্কুল হয়ে পানাগাড়ী হাড্ডির হাট ( বাঁধ) পর্যন্ত ২কিলোমিটার রাস্তা নির্মাণের সম্ভাব্য এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম রেজা।
আজ ১৮ ই এপ্রিল (শনিবার) সকাল ১১টায় তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সমস্যা ও উন্নয়ন চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ রাজ্জাক, উপ সহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মনজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মজিবুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, পৌর যুবদলের সদস্য সচিব আবু হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে মাননীয় সংসদ সদস্য সেলিম রেজা তেকানী বাঁধের দুই পাড়ে জিও ব্যাগ স্থাপন এবং বিভিন্ন ফলজ, ভেষজ ও বনজ গাছ রোপণের পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, বাঁধের স্থায়িত্ব রক্ষায় বৃক্ষরোপণ ও নদীভাঙন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয়রা দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা ব্যক্ত করেন।


