শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরাঞ্চলের উন্নয়নে জ্বালানি ও খনিজ খাতে সমন্বিত অগ্রযাত্রার প্রত্যয়

উত্তরাঞ্চলের শিল্প, জ্বালানি ও খনিজ সম্পদ উন্নয়নে সমন্বিত অগ্রযাত্রার লক্ষ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্থানীয় হুইপ ও জাতীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড়পুকুরিয়া ও মধ্যপাড়া অঞ্চলের শিল্প ও খনিজভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও জানান, উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা ও রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ে এ অঞ্চলের শিল্প ও জ্বালানি খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গকে সমৃদ্ধ ও সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগকে স্থানীয় জনগণ ইতিবাচক হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং