বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ঈশ্বরগঞ্জ উপজেলা স্কাউট শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সম্পাদক জনাব মশিউর রহমান কাউসারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব লিডারগণ।
র্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


