শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আলীকদমে পুলিশের চিরুনি অভিযান: ৯০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ নন্দী তংচংগ্যা (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে উপজেলার সদর ইউনিয়নের ভারত মোহন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মোঃ হারুন, এসআই আব্দুস ছালাম এবং এএসআই রাজীবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল, সঙ্গে নারী পুলিশ সদস্যদের নিয়ে ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভারত মোহন পাড়ায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার বাসিন্দা নন্দী তংচংগ্যার বসতঘরে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নন্দী তংচংগ্যা (২৫) স্থানীয় জানিপু তংচংগ্যার স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে মাদক মজুত রেখে গোপনে বিক্রি করে আসছিলেন।
আটককৃত নারী ও উদ্ধারকৃত গাঁজা বর্তমানে আলীকদম থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলীকদম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং