শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদ নির্বাচন ঘিরে উত্তেজনা, নির্বাচন বন্ধের দাবিতে বিএনপির বাধা দেওয়ার অভিযোগ

পাবনার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে উত্তেজনা ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য শিক্ষক পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচন বন্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির বাধার অভিযোগ উঠেছে।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে। নির্বাচনে সম্পাদক,
যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, শিক্ষা ও গবেষণা সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আপ্যায়ন সম্পাদক এবং মহিলা বিষয়ক সম্পাদকসহ মোট আটটি পদে ভোটগ্রহণের কথা রয়েছে।
তবে নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের দাবি জানানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে শিক্ষক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্বাচন বন্ধ রাখার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যার ফলে নির্বাচনী পরিবেশে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।
অন্যদিকে, কলেজ প্রশাসন ও নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ে ভোটগ্রহণের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পরিষদ নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হওয়া উচিত।
উল্লেখ্য, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেলাল হোসেন বলেন, “উপজেলা বিএনপির কয়েকজন নেতা আমার সঙ্গে যোগাযোগ করে জানান, শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকরা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিএনপি-সমর্থিত শিক্ষকরা পরাজিত হতে পারেন।
এ কারণে তারা নির্বাচন স্থগিত বা বন্ধ রাখার দাবি জানিয়েছেন বলে আমাকে অবহিত করেছেন। তবে কলেজ প্রশাসন শিক্ষক পরিষদের গঠনতন্ত্র ও বিধি-বিধান অনুসরণ করে নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “শিক্ষক পরিষদ নির্বাচন একটি অভ্যন্তরীণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে ভোটাররাই তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। কলেজ প্রশাসন কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং বিধি অনুযায়ী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং