শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অসতর্কতায় ঝরে গেল প্রাণ: মাগুরায় অয়েল মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিহত সোবাহান মাগুরা শহরের দুয়ারপাড় এলাকার শহর আলীর ছেলে। তিনি নতুন বাজার এলাকার ‘অলক অয়েল মিল’-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো আজকেও মিলে কাজ করছিলেন সোবাহান। কাজ করার এক পর্যায়ে অসতর্কতাবশত মেশিনের চলন্ত ফিতার সাথে তার শরীর পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।সহকর্মীরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।সোবাহানের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। একটি পরিবারের বড় হওয়ার স্বপ্ন ও সম্ভাবনা এভাবে নিমেষেই শেষ হয়ে যাওয়ায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।এই দুঃখজনক ঘটনাটি আবারও কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে। সামান্য একটু অসতর্কতা যে কতটা ভয়াবহ হতে পারে, সোবাহানের মৃত্যু তারই এক নির্মম উদাহরণ। শিল্প-কারখানায় কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকের নিজস্ব সতর্কতা বজায় রাখা একান্ত জরুরি।নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয়রা বলেন, “আল্লাহ তাআলা মরহুমকে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করুন। আমিন।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন