শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুপার এইটে পয়েন্ট সমান হলে কী হবে

জমে উঠেছে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই। মাঠে চলছে ব্যাট-বলের খেলা, ড্রেসিংরুমে চলছে ক্যালকুলেটরের হিসাব। এরই মধ্যে গ্রুপ-২–এ টানা দুই জয় তুলে নিয়ে সবার আগে শেষ চারের টিকিট পকেটে পুরেছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকদের সঙ্গী হওয়ার দৌড়ে টিকে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ-১ এখনো বেশ উন্মুক্ত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত ও জিম্বাবুয়ে—চার দলের সামনেই খোলা সেমিফাইনালের দরজা। সুপার এইটে কোনো রিজার্ভ ডে নেই।