বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দুরকানীতে নিম্নমানের পানির ট্যাংক বিতরণের অভিযোগ

ইন্দুরকানী উপজেলায় সরকারি অনুমোদিত পানির ট্যাংক বিতরণে নিম্নমানের ট্যাংক সরবরাহের অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে স্থানীয় সুবিধাভোগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।কয়েকজন সুবিধাভোগী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পানির ট্যাংকের চাহিদা থাকলেও সরবরাহকৃত ট্যাংক মানসম্মত নয়, ফলে তারা বিপাকে পড়েছেন।

সুবিধাভোগী মোঃ জামাল জানান, তার নামে অনুমোদিত ট্যাংকটি ME-AE-RB (JV) ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ করেছে। তার অভিযোগ, ট্যাংকটি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় পাতলা এবং মান নিম্নমানের। তিনি বলেন, “এ ধরনের ট্যাংক গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়।” এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে মানসম্মত কোম্পানির তৈরি ট্যাংক সরবরাহের আবেদন জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার ছগির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ইন্দুরকানী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শিমুল বড়াল জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের পাঠানো সব মালামাল ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তিনি বলেন, “এই ট্যাংক কেউ গ্রহণ করবে না। এটি চূড়ান্ত সিদ্ধান্ত।” তিনি আরও আশ্বস্ত করেন, স্থানীয়দের জন্য নিরাপদ ও মানসম্মত পানির ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন