জিয়ানগরের ভবানিপুরে বন বিভাগের বাধায় বন্ধ হয়ে যাওয়া গাছ কাটার ঘটনাকে ঘিরে অবশেষে প্রশাসনের উদ্যোগে জমি মাপঝোক সম্পন্ন হয়েছে।
আজ বিকেলে সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমি পরিমাপ করে প্রকৃত মালিকানা নিশ্চিত করেন এবং সরকারি রাস্তার পাশে রোপণ করা গাছটি মালিকের কাছে বুঝিয়ে দেন।
এর আগে গতকাল রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে বন বিভাগের আপত্তিতে কাজ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্ত ও পরিমাপের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের পরিমাপের মাধ্যমে মালিকানা স্পষ্ট হওয়ায় জটিলতার অবসান হয়েছে।


