মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উদযাপিত

জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

দিনের শুরুতে ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচকরা ভাষা আন্দোলনের তাৎপর্য ও শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম মিয়া এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু। এছাড়াও শিক্ষার্থী হায়াতুল সাইসা ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করে উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহিদদের ত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তারা নতুন প্রজন্মকে ভাষা শহিদদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সার্বিক আয়োজনে বকশীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিণত হয় এক আবেগঘন ও শ্রদ্ধাময় পরিবেশে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি