বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে পোস্ট শেয়ার করায় পেশাগত সাংবাদিক কে ছাত্রলীগের হুমকির

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ-এর অফিস খোলা সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে পেশাগত সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক কে প্র্যানঘাতীর   হুমকি দেওয়ার ,অভিযোগ উঠেছে। অভিযোগে, বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন  ছাত্রলীগ-এর এক কর্মী তাকে বিভিন্নভাবে ভয়ভীতি, প্রদর্শন ,করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি রাজনৈতিক অফিস খোলা নিয়ে পোস্ট শেয়ার করেন।
এর পরপরই তাকে মোবাইল ফোনে ও সামাজিক মাধ্যমে হুমকি দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত মিনহাজ উদ্দিন বান্দরবান জেলার লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, পোস্টটি শেয়ার করার পর থেকেই সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সহকর্মী সাংবাদিকরা বিষয়টিকে পেশাগত স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখছেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, “আমি একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, তথ্যভিত্তিক একটি পোস্ট শেয়ার করেছি।
এ কারণে আমাকে হুমকি দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
তিনি আরও জানান, হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
এদিকে সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং