শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে অসহায় মায়ের পাশে মানবিক ইউএনও, তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান

বরিশালের বাবুগঞ্জ উপজেলা-এ প্রতিবন্ধী এক ছেলের মায়ের চিকিৎসার আবেদন জানানো হলে তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

জানা গেছে, উপজেলার অসহায় ও অসুস্থ আনোয়ারা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার ছেলে প্রতিবন্ধী হওয়ায় পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এ সময় ইউএনও আসমা উল হুসনা ভবিষ্যতেও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। তার এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার সাড়া পড়ে। এলাকাবাসী জানান, অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন আন্তরিক উপস্থিতি সমাজে ইতিবাচক বার্তা দেয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং