শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে সিটি কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সিটি কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিটি কিন্ডারগার্টেন এর নিজেস্ব মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সিটি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মুহাম্মদ শামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নাসির উদ্দিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সিটি ক্লাব ও পাঠাগারের সভাপতি গৌতম সরকার বাবু, সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন পান্না, সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রকিব বিন রাজ্জাক পলাশ সহ সিটির ক্লাব ও পাঠাগারের সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং  অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিটি ক্লাব ও পাঠাগারের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উদয় শংকর দাস।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং