ধামইরহাটে গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

 নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে মনিরা বেগম (২৫) নামের এক গৃহবধূকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) আনুমানিক বেলা ১১টায় হাসপাতাল ভবনের ভেতরেই এই নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মনিরা বেগম উপজেলার অমরপুর গ্রামের মোঃ মাসুদ হোসেনের মেয়ে। এবং অভিযুক্ত ফরহাদ হোসেন (২৭) পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মনিরা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসলে  স্বামী ফরহাদ হোসেন হাসপাতাল অভ্যন্তরেই ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত আনসার সদস্যরা অভিযুক্ত স্বামী ফরহাদকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে হেফাজতে নেয়।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিন্টু রহমান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ফরহাদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন