শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অল্প বয়সেই মেধার স্বাক্ষর : বৃত্তি পরীক্ষায় মুস্তাফিজুরের ধারাবাহিক সাফল্য

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকার এডুকেশন আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ মুস্তাফিজুর (২০২৫) অল্প বয়সেই তার অসাধারণ মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে সবার দৃষ্টি কেড়েছে। বিভিন্ন স্বনামধন্য বৃত্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সে প্রমাণ করেছে যে প্রতিভা ও পরিশ্রম একসঙ্গে থাকলে সাফল্য অনিবার্য।
মেধাবী এই শিক্ষার্থী একাধিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। তার উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে—
জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ট্যালেন্টপুল বৃত্তি,
এন.এস.কে ব্রিলিয়ান্ট স্টাইপেন্ড একাডেমি থেকে ট্যালেন্টপুল বৃত্তি,
আমলা–সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে প্রথম গ্রেড,
জিনিয়াস স্টাইপেন্ড একাডেমি থেকে প্রথম গ্রেড এবং
মেভস স্টাইপেন্ড একাডেমি থেকে দ্বিতীয় গ্রেড বৃত্তি।
মুস্তাফিজুরের এই সাফল্যের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সযত্ন দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ।
তার এই কৃতিত্ব শুধু পরিবার বা বিদ্যালয়ের নয়, বরং পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে—এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।
মেধাবী শিক্ষার্থী মোঃ মুস্তাফিজুরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও দোয়া।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং