শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু করতে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরিশাল রেঞ্জ কমান্ডার আবদুস সামাদ। জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা কর্মকর্তা নিরব বিশ্বাস, রাজাপুর উপজেলা কর্মকর্তা আশালতা, কাঠালিয়া উপজেলা কর্মকর্তা সাইফুন্নাহার, নলছিটি উপজেলা কর্মকর্তা সুরাইয়া বেগমসহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। ঝালকাঠির দুটি আসনে তিন হাজার ৮১ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ২৩৭ টি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সততার সাথে দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং