বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৬ দেলদুয়ারে ৫৮ টি ভোট কেন্দ্রের ৪৭ টিই ঝুঁকিপূর্ণ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৮টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৭৮৬ জন। এ উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭ টিই ঝুকিপূর্ণ। এর মধ্যে ১৬টি কেন্দ্র অতি ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।
দেলদুয়ার সদর ইউনিয়নে ৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ  ৫টি। পাথরাইল ইউনিয়নে ৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬টি। মঙ্গোলহোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে সব ক’টিই ঝুঁকিপূর্ণ। এমএ করিম উচ্চ বিদ্যালয়, নান্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গজিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ৩টি অতি ঝুঁকিপূর্ণ। এলাসিন ইউনিয়নের ৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৭টি। আবাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারপাখিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ফাজিলহাটী ইউনিয়নের ভোট কেন্দ্র ৭টি এর মধ্যে ৬টি’ই ঝুঁকিপূর্ণ। সোনারবাংলা উচ্চ বিদ্যালয়, ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ ভবন, লালহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ডুবাইল ইউনিয়নে ৮টি ভোট কেন্দ্রের মধ্যে সব ক’টিই ঝুঁকিপূর্ণ। ধানকি মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বার্ণি সুফিয়া ওমর উচ্চ বিদ্যালয় কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। লাউহাটি ইউনিয়নের ৬টি কেন্দ্রের মধ্যে ৫টিই ঝুঁকিপূর্ণ। কাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেওলী ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রের মধ্যে সব ক’টিই ঝুঁকিপূর্ণ। চকতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তাছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন