শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পত্নীতলা থানা পুলিশের ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নওগাঁ এর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চকজয়রাম গ্রামস্থ ধৃত আসামি মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মৃত আমজাদ, সাং-চকজয়রাম এর বসত বাড়ির ভিতরে ফাঁকা খলিয়ানে অভিযান চালানো হয়।
অভিযানে আসামি ১। মোঃ রুবেল হোসেন (৩০), পিতা- মৃত আমজাদ, সাং- চকজয়রাম, ২। মোঃ রবিউল ইসলাম (২০), পিতা-মোঃ আলম হোসেন, সাং-শিবপুর, উভয় থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে মোট ১০০ (একশত) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট অদ্য ইং ২২/৬/২০২৬ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকায় উদ্ধার মূলে জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী