সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, কৃষির টেকসই উন্নয়নে নানা দিকনির্দেশনা

জামালপুরের বকশীগঞ্জে কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম

উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কংগ্রেসে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন হতে হবে। কৃষক পার্টনার স্কুলের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অর্গানিক ও জৈব বালাইনাশক ব্যবহারের প্রসার, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক প্রয়োগ এবং কৃষিতে টেকসই চর্চা নিশ্চিত করার বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

আলোচনায় ভুট্টা চাষের পরিবর্তে ধান চাষ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এছাড়া আলু চাষিদের উৎপাদিত ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে এলাকায় কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। কংগ্রেসে কৃষকদের মতামত, অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি