রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঝিনাইদহ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহ জেলাকে শান্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। রবিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার করেন।
মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ঝিনাইদহে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ব্যক্তির দায় পুলিশ নেবে না। আমি এখানে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।
আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার নিজাম জোয়াদ্দার  বাবলু, দৈনিক কালবেলার ব্রো চিপ টিপু সুলতান,     দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, একুশে টিভির এম রায়হান, এসএ টিভির ফয়সাল,জিটিভির ওলিয়ার রহমান,বৈশাখী টিভির রফিকুল ইসলাম আহম্মেদ,চ্যানেল ২৪ সাদ্দাম হোসেন,বাসস প্রতিনিধি শাহাজাহান নবীন,বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবির, বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি ও সবুজ টিভির পরিচালক সুলতান আল এনাম  সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী