শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চিটাগাং ক্লাব লিমিটেড নেতৃবৃন্দের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন

চিটাগং ক্লাব লিমিটেড এর একটি প্রতিনিধি দল অদ্য ২০/০৬/২০২৬ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন| চিটাগাং ক্লাব লি. এর ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দুল আনোয়ার ফরহাদের নেতৃত্বে প্রতিনিধি দলে জনাব জাবেদ ইসলাম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, জনাব মহিউদ্দিন, জনাব জামান ও ক্লাবের সচিব কমান্ডার শাহনেওয়াজ উপস্থিত ছিলেন| প্রতিনিধি দল হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার এবং শিশু আইসিইউ বিভাগ পরিদর্শন করেন| পরিদর্শন শেষে ক্লাব প্রতিনিধি দল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন| হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট  (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, ডা. এ. কে. এম. ফজলুল হক, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার জনাব মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক ও অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী| অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ডোনার মেম্বার ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম আশরাফুল করিম, পরিচালক ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মো. মনজুুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী প্রমুখ| প্রতিনিধি দল হাসপাতালের সার্বিক কার্যক্রমে বিশেষ করে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের বিশেষায়িত শিশুদের সমšি^ত চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন| চিটাগং ক্লাবের ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দুল আনোয়ার বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে চিটাগাং ক্লাবের সম্পর্ক দীর্ঘকালের| চিটাগাং ক্লাব এই হাসপাতালের উন্নয়নের অংশীদার| অতীতের ন্যায় ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে তারা সম্পৃক্ত থাকার আশ্বাস প্রদান করেন| তিনি মা ও শিশু হাসপাতালের সাথে চিটাগাং ক্লাবের মেম্বার, কর্মকর্তা, কর্মচারীদের চিকিৎসার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য অনুরোধ করেন| কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন  এই হাসপাতাল পরিদর্শনে আসার জন্য চিটাগাং ক্লাব নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর