শুক্রবার (১৯ জুন, ২০২৬) বিকেলে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের সহ-সভাপতি
জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী – জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল
এছাড়াও, বিএনপির নেতা মশিউর রহমান বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ, এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনিসহ আরও অনেক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল ফ্যান ক্লাব ফেনী’র উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় প্রায় দেড়শ ফুট দীর্ঘ একটি ব্রাজিলের পতাকা বহন করা হয়।


