শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদী ইয়াবাসহ একাধিক মাদক মামলার ৭ আসামি গ্রেপ্তার

নরসিংদীর সদর উপজেলার সাটিরপাড়ার বকুলতলা ও ব্রাহ্মণপাড়ার ঘোষপাড়ায় পৃথক অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৮ জুন) নরসিংদী মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সাটিরপাড়ার তবারক মিয়ার ছেলে নাদিম মিয়া (২৮), স্ত্রী নার্গিস বেগম (৪৭), সাটিরপাড়ার বকুল তলার আনার মিয়ার ছেলে শাওনা মিয়া (২৯), ব্রাহ্মণ -বাড়িয়ার নবীনগরের নোয়াগ্রাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিন (২৬), সাটিরপাড়ার বকুল তলার মোতালিব মিয়ার ছেলে তানভীর মিয়া (৩৫)। তাদের কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে ব্রাহ্মণপাড়ার ঘোষপাড়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নরসিংদী সদরের হাজীপুর এলালার মাঝিপাড়ার নারায়ণ সাহার ছেলে লোকনাথ সাহা (২৮) এবং একই এলাকার কাজল মিয়ার স্ত্রী সুরভী (৪৭)।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।  তাদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং