মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন আবু চৌধুরী।বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় আটাপুর ইউনিয়নের খিরাপাথার সড়কে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও শামীম হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল ছাত্তার, দফাদার আকবর আলী, গ্রামপুলিশ অমূল্য ও অমিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন আবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আজ খিরাপাথার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা য়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


