নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে দেওয়ায় জামাতের আমির ড. শফিকুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন বিভিন্ন পেশাজীবি নারীরা। বুধবার বেলা ১২টায় ‘কর্মজীবী সচেতন নারীরা ঝাড়ু মিছিলটি সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ও মোড়ে মোড়ে বিক্ষোভ করে  উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করেন।
মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। “চাইতে গেলাম অধিকার, জামায়াত বলে বেশ্যা”,  “চাইলাম হিস্যা, হয়ে গেলাম বেশ্যা” সহ নানা প্রতিবাদী স্লোগান দেন নারীরা। এ সময় তাঁরা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।
মিছিলে অংশ নেওয়া নারীরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি কর্মজীবী নারীদের বিষয়ে অবমাননাকর বক্তব্য দেন। এতে নারীদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তাঁরা।
কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীরা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের নিয়ে অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া যায় না। তাই প্রতিবাদ জানাতে তাঁরা এ ঝাড়ু মিছিলে নেমেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন