বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জের পল্লীতে চাচা ভাইপোর জমি দখলকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাছিলের চেষ্টার অভিযোগ

কালিগঞ্জের পল্লীতে চাচা ও ভাইপো’র জমি দখল পাল্টা দখলকে পুঁজি করে একটি কুচক্রীমহল রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। চলছে ব্যাক্তি আক্রোশ, নিজ দলের গ্রুপিংয়ের প্রতিহিংসা ও নানান মিথ্যাচার। চাচা ভাইপো উভয়েই প্রতিকার চেয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
সরেজমিন, ভুক্তভোগী ও থানাসূত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত রস্তম আলীর ছেলে রেজাউল করিমের চাঁচাই মৌজায় জে,এল ১৭৭, সাবেক এসএ  ৫৭৬,৫৭৭ ও ৫৭৯ দাগে ৩৩শতক জমি শান্তিপুর্ণভাবে দীর্ঘদিন ভোগ দখল করে আসছিলো। অথচ রেজাউল ঢালীর ভাইপো ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম ঢালী, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহজান ঢালীর ভাই শাহ জালাল পরিকল্পিতভাবে সন্ত্রাসী কাজী সোহেল (বহিস্কৃত স্বেচ্ছাসেবকদলের নেতা) ও বিএনপি নেতা মোস্তফার নেতৃত্বে ৩০/
৪০ জন ঐজমিতে তারের ঘেরা দিয়ে জবরদখল করে। এরপরে রেজাউল করিম ও তার ভাই রাজ্জাক ঢালী, রশিদ ঢালী, ইদ্রিস ঢালী এবং ইনছুর ঢালীসহ তাদের পরিবারের সদস্যরা জবরদখল করা তারেরঘেরা অপসারণ করে নিজের দখলে নিয়ে নেয়। এঘটনায় রেজাউল করিম ও ভাইপো শাহজালাল ঢালী উভয়েই প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করে। অথচ অভিযোগ উঠেছে বহিস্কৃত নেতা কাজী সোহেল রাজনৈতিক ফায়দা লুটতে উপজেলা বিএনপির সেক্রেটারি প্রার্থী রোকনুজ্জামান ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জাকিরকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট সংবাদ প্রকাশ করিয়ে মুল ঘটনা ভিন্নখাতে নেওয়ার পায়তারা করছে। বর্তমানে হী অপ প্রচারকে ঘীরে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকার সচেতন জনগন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের আওতাধীন কর্মচারী কল্যাণ ট্রাস্ট