বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

একজন রত্নগর্ভা মায়ের মৃত্যুতে ডা. মো. আবু নাছেরের শোক প্রকাশ

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ সোহেল মফিজ এবং প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মনজুর মাহফুজের মমতাময়ী মা ‘মোছাম্মৎ আয়েশা খানমের’ ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুমা ছিলেন একজন রত্নগর্ভা মা। তাঁর স্নেহ, ত্যাগ, আদর্শ ও সুশিক্ষার ফলেই তাঁর সন্তানরা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। একজন সন্তান দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে শিক্ষা অর্জন করে ব্যাংকিং খাতের নেতৃত্বে আসীন হয়েছেন, অন্যজন ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। এমন কৃতী সন্তানদের গড়ে তোলার পেছনে একজন মায়ের অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে তিনি মরহুমার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ডা. আবু নাছের আরও বলেন, ‘সন্তানদের নৈতিকতা, মানবিকতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে একজন মায়ের জীবনাদর্শ সমাজে বেঁচে থাকে। মরহুমার জীবন ছিল ত্যাগ, মমতা ও মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত।’
পরিশেষে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন