বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কোতয়ালী থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা

দিনাজপুর জেলার কোতয়ালী থানা বার্ষিক পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। সোমবার (১৫ জুন ২০২৬) তিনি কোতয়ালী থানা পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী। এ সময় কোতয়ালী থানা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং থানার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং