শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদক ও ডাকাতির বিরুদ্ধে ডিবির অভিযান, একদিনে গ্রেপ্তার ১০

ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ পুরিয়া হেরোইনসহ সাতজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। একই সময়ে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ১৪ জুন এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ছপুর উদ্দীন (৬০) ও লুৎফর রহমান (৩০) নামে দুই মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া সাভারের বক্তারপুর এলাকায় হেলেনা আক্তার (৩৫) ও নুরজাহান বেগম (২৭) নামে দুই নারী মাদক কারবারিকে ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে ধামরাইয়ের কসমচ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ এবং আশুলিয়ার গেরুয়া এলাকায় আসাদ মিয়া (৩৮) নামে আরেক মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিনে রাত ১১টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে শাফিরুল ইসলাম নয়ন (৩৬) নামে এক মাদক কারবারিকে ৩০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ডিবি পুলিশের আরেকটি বিশেষ অভিযানে সাভার মডেল থানার রেডিও কলোনী এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আজিজুল হাকিম (২০), বিশাল শেখ (২২) ও কাউছার (৩২)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে আজিজুল হাকিমের বিরুদ্ধে একটি এবং বিশাল শেখের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং