শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত

দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েটেড বডিসমূহের মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হৃদরোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শুক্রবার (১২ জুন ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. জেড. এম. জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক), ডা. মো. আব্দুস সালাম, মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ জেদান আল মুসা। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সমাজসেবক ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হাসনাইন আকতার হক। তিনি তাঁর বক্তব্যে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং হৃদরোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশে হৃদরোগজনিত মৃত্যুর হার কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যশিক্ষা সম্প্রসারণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে হৃদরোগ প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং