শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নি সংযোগ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেল   দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামের এক মোটরসাইকেল চালক পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ‘স্বাধীন পরিবহন’- এই  বাসের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়। এই দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়  জনতা ক্ষিপ্ত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।  ততক্ষণে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়। “স্বাধীন পরিবহনের” কাউন্টার ম্যানেজার সফি জানান, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর এতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং