শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাস্তবায়নের দাবিতে উত্তাল টুঙ্গিপাড়া, কর্মবিরতি ও বিক্ষোভে প্রশাসনে অচলাবস্থা

নবম পে স্কেলের গ্রেড বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সরকারি কর্মচারী ঐক্য পরিষদের কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন তারা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রায় ৩০০ জন কর্মচারী বিক্ষোভ মিছিল ও কর্মবিরতিতে অংশ নেন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত ও সংযুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। নবম পে স্কেলের গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি ইমরান চৌধুরী, এলজিইডি অফিসের কার্য সহকারী কামরুল বিশ্বাস, এলজিইডি সিও মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মচারী ও নেতৃবৃন্দ।
নেতারা জানান, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের গ্রেড বাস্তবায়ন না হলে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আরও বড় পরিসরে আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হতে পারে বলেও তারা সতর্ক করেন।
কর্মচারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর