শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে নিহত ৩ ব্যক্তির পরিবারকে সহায়তা প্রদান

নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাইন বিস্ফোরণে নিহত ৩জন ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (২ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত আসন ৩৩৪ এর নারী সংসদ সদস্য মাধবী মার্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে নিহত ৩জনের পরিবারের হাতে সংসদ সদস্যর পক্ষ থেকে জনপ্রতি ১৫হাজার টাকা এবং জনপ্রতি ৩০ কেজি করে চাউল প্রদান করেন।
এসময় সংরক্ষিত আসন ৩৩৪ এর নারী সংসদ সদস্য মাধবী মার্মা মাইন বিস্ফোরণে নিহত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং আগামীতে আরো সহায়তার আশ্বাস দেন।
এসময় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস,অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও মাইন বিস্ফোরণে নিহত চোপোচিং চাক, অংক্যমং তংচংঙ্গ্যা ও চিক্ষং চাকমা এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৪ মে দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে ৩বাংলাদেশী নিহত হয়, আর এই ঘটনায় এলাকায় বইছে শোকের ছায়া।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং