আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৈত্রী সুন্দর রায় ও তাঁর পরিবার এক মর্মান্তিক ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়েছেন।
দুর্ঘটনায় তাঁর স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মৈত্রী সুন্দর রায়কে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, তিনি এখনও অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া তাঁদের দুই মেয়েও গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় বিদ্যালয় পরিবার, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দৈনিক আশাশুনি বার্তা পরিবারের পক্ষ থেকে নিহতের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহত শিক্ষক ও তাঁর দুই কন্যার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল।


