বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা মানিক স্মৃতি নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে  বীর মুক্তিযোদ্ধা মানিক স্মৃতি নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ শে মে শনিবার রাত ১০ টায় দমদমা মাঠে  মানিক স্মৃতি সংসদের আয়োজনে, ৮টি টিমের  খেলার উদ্বোধন করেন
পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সমাজ সেবক,  উপজেলার তরুন উদীয়মান, ক্রীড়া বান্ধব নেতা,আগামী পাঁচবিবি পৌরসভার  নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাসানুর রহমান রাব্বি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম রেজা জনি, রেজাউল করিম লিঠু, সুমনকুন্ডু মুন্না, ৮টিমের খেলোয়াড় বৃন্দ। খেলার উদ্বোধক হাসানুর রহমান রাব্বি খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, একমাত্র খেলাধুলাই পারে  প্রত্যেকটি ব্যক্তিকে মাদক থেকে দূরে রাখতে, তিনি আরো বলেন বাল্যবিবাহ, মাদক , সন্ত্রাস, ইভটিজিং বন্ধ করতে হলে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে, খেলাধুলায় আমার সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন