শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি নেতানিয়াহুকে স্বৈরাচার আখ্যা দিয়ে বলেছেন, বিশ্বের মুসলমানদের কাছ থেকেই তিনি উপযুক্ত জবাব পাবেন।

বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই স্বৈরাচার বিশ্বের মুসলমানদের হাতেই প্রয়োজনীয় শিক্ষা পাবে।

এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোয়ান। আলোচনায় তুরস্ক-ইরান সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় উঠে আসে।

এ সময় তিনি যুদ্ধবিরতি আলোচনা সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান ঈদকে আধ্যাত্মিক আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই পবিত্র উপলক্ষ তুরস্ক, তুর্কি জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনুক; এটাই তার প্রত্যাশা।

বার্তায় গাজাসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

এরদোয়ান বলেন, আমাদের আধ্যাত্মিক ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন প্রান্তে যারা দুঃখ, কষ্ট ও গভীর বেদনার মধ্যে ঈদ উদযাপন করছেন, বিশেষ করে গাজার ভাই-বোনদের প্রতি আমি আমার এবং আমার জাতির পক্ষ থেকে সর্বোচ্চ সংহতির বার্তা জানাই এবং তাদের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাই।

বুধবার তুরস্কজুড়ে লাখো মুসল্লি ঈদুল আজহার প্রথম দিনের নামাজ আদায় করেন।

এরদোয়ান বারবার অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।

বিশ্বজুড়ে মুসলমানরা এমন এক সময়ে ঈদুল আজহা উদযাপন করছেন, যখন গাজা ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে সংঘাত এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং