শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান: ২৩৪ বোতল ফেয়ারডিল উদ্ধার, পলাতক আসামিদের খোঁজে তল্লাশি

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। ২৫ মে (সোমবার) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় দেবহাটা থানাধীন হাদিপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩৪ বোতল ফেয়ারডিল (FAIRDYL) জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবহাটা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নকীব পান্নু ও তাঁর সঙ্গীয় ফোর্স নিয়মিত রাত্রিকালীন মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন যে, হাদিপুর গ্রামের জনৈক আব্দুর রশিদের ভাটার পাশে মাদক কেনাবেচা বা পাচারের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ২/৩ জন আসামি দুটি বস্তা ফেলে রেখে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে ও সহায়তায় পুলিশ ওই ভাটার উত্তর-পশ্চিম কোণের ফাঁকা জায়গা থেকে ফেলে যাওয়া বস্তা দুটি উদ্ধার করে। সাক্ষীদের সামনে বস্তার মুখ খোলা হলে তার ভেতর থেকে ২৩৪ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয় এবং তা যথাযথ নিয়মে জব্দ তালিকাভুক্ত করা হয়।
অভিযান শেষে এসআই নকীব পান্নু বাদী হয়ে দেবহাটা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করেছেন। মামলাটির তদন্ত এবং পলাতক আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং