শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা,চরম দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলারদর্গা টু নবাবগঞ্জ রোডের কুন্দন নামক স্থানের সড়কে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের চালকেরা। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানি জমে যায় প্রায় হাঁটু পর্যন্ত। কাদাযুক্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে লোকজন ও যানবাহনকে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই পাকা সড়কে পানি জমে। সেই পানি দু-এক দিনের মধ্যে নামে না। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমে কাদাযুক্ত হয়ে যায়। বর্ষা মৌসুম এলেই এ দুর্ভোগের পড়েন ওই সড়কে চলাচলকারী লোকজন ও যানবাহনের চালকেরা।  প্রতিদিন এ সড়কে শতাধিক যানবাহন চলাচল করে। পানি জমে থাকার কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি হচ্ছে।
সোমবার (২৫ মে)
 সরেজমিন গিয়ে দেখা যায়,কুন্দন সড়কে কাদাযুক্ত বৃষ্টির পানি জমে রয়েছে। সড়কের দুই পাশে রয়েছে পুকুর। কাদাযুক্ত বৃষ্টির পানি মাড়িয়ে লোকজন  চলাচল করছেন। পানির মধ্য দিয়ে যানবাহন চলাচলের সময় পানি ছিটে লোকজনের শরীরে যাচ্ছে। সড়কের দুই পাশে স্থাপনা থাকায় পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই বাজারের বেশির ভাগ পানি সড়কে জমে থাকে। এ পানি শুকাতে কয়েক দিন সময় লাগে।
ব্যাটারিচালিত ইজিবাইকের চালক মো.নাসির বলেন,নবাবগঞ্জে যাওয়ার সড়কে শুধু এ জায়গায় সমস্যা। একটু বৃষ্টি হলেই এ জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। এক দিনের মধ্যে পানি আর কাদায় একাকার হয়ে যায়। পানি জমে থাকায় এ জায়গায় সড়কটি বারবার খানাখন্দ হয়। পানি জমে থাকার কারণে এ জায়গায় ভোগান্তিতে পড়তে হয়। এ জায়গার পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দিলেই আর পানি জমত না। এক স্কুল ছাত্র বলেন, “পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানি জমে যায় প্রায় হাঁটু পর্যন্ত। কাদাযুক্ত পানি মাড়িয়ে সাইকেল চালোনো  খুব কষ্টকর এবং যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।”
এলাকার সুশীল সমাজের দাবী এই রাস্তার পাশে দ্রুত ড্রেনের ব্যবস্থা করা এবং নবাবগঞ্জ টু দলারদর্গা রাস্তাটি দ্রুত সংস্কার করা হয়।
উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী বলেন,এ রাস্তার সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং