বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছে একজন।
রোববার (২৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান,  সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং