বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাসিক কল্যাণ সভা ও এপ্রিল/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০ মে ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন পেশাগত বিষয়, কর্মপরিবেশ ও কল্যাণসংক্রান্ত দিক নিয়ে আলোচনা করেন। তিনি সদস্যদের সমস্যার সমাধান ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় দিনাজপুর জেলায় কর্মরত এএসআই (সশস্ত্র) জনাব মোঃ মোতালেব আলী, কনস্টেবল জনাব মোঃ আজারুল আজিম এবং বাবুর্চি জনাব মোঃ ইউসুফ আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। এসময় তিনি তাঁদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সার্বিক সাফল্য কামনা করেন।
মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্কেল অফিসার ও সকল থানার অফিসার ইন-চার্জগণকে দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রতি পুলিশি সেবার মানোন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়াও এপ্রিল/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মহোদয় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এসময় তিনি সকলকে ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট) জনাব সুমন রঞ্জন সরকার, দিনাজপুর জেলার সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইন-চার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং