শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, মান্দা থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম এবং মান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শফিউর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

গতি, সেবা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মান্দার উদ্যোগে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় স্টেশনের কর্মকর্তা ও অগ্নিযোদ্ধারা ফায়ার সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন।

বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং