সভায় সভাপতিত্ব করেন জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ রংপুর রিজিওন, রংপুর।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, রংপুর রিজিওনের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃস্থানীয় প্রতিনিধিবৃন্দ।
সভায় আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে বিভিন্ন পশুর হাট, পশু পরিবহন এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত মনোযোগ সহকারে শ্রবণ করে নিরাপদ, নির্বিঘ্ন ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে একটি সমন্বিত কার্যপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


