বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্তসহ ৭ আসামী গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মে ২০২৬) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ঘোড়াধারী এলাকা থেকে জিআর সাজা পরোয়ানা-৬৮/২২ মূলে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মমিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এছাড়া বহরী এলাকা থেকে সিআর-২৭৩/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ পারভেজ মিয়াজী, ঢাকিরগাঁও এলাকা থেকে সিআর-৩৩৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আল আমিন হোসেন এবং চরমুকুন্দি এলাকা থেকে জিআর-১২০/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী ফরিদ সওদাগরকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, এএসআই (নিরস্ত্র) মাকসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ চরমুকুন্দি এলাকায় অভিযান চালিয়ে জিআর-১২০/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী নুর মোহাম্মদ সওদাগর ও গনি মিয়া সওদাগরকে গ্রেফতার করেন।
এছাড়াও এএসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াধারী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১০২/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং