সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে জামায়াত:গৃহসামগ্রি ও ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ফতেপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের শহয্যাপাড়া মিয়ার বাপের বাড়ির মো:শাহ আলমের বসত বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।
গত ২৮ এপ্রিল ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।।
 ১ মে জামায়াতের পক্ষ থেকে ঐ পরিবারে  নিত্য প্রয়োজনীয় গৃহসামগ্রী প্রদান করা হয়।
১০ মে রবিবার জামায়াতের পক্ষ থেকে গৃহ নির্মানে জন্য ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির সাবেক এমপি প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইন ও সমাজ কল্যাাণ সেক্রেটারী মোঃ ইসহাক।
এ সময় অধ্যাপক আবদুল মালেক চৌধুরী বলেন,মানবিক কল্যাণে জামায়াত সব সময় অসহায় মানুষের পাশে থাকবে।
উপস্থিত ছিলেন জামায়াতের ফতেপুর ইউনিয়ন সভাপতি শেখ মাহতাব উদ্দিন আহম্মদ,সেক্রেটারী মোঃ মফিজুল হক, ইউনিয়নে সমাজ কল্যাণ সেক্রেটারী মোঃ আক্তার মিয়া।
আরো উপস্থিত ছিলেন নং ওয়ার্ডের সভাপতি  মোঃ ইলিয়াছ,৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জসিম উদ্দিন, আবদুল আমিস,মোঃ আলমগীর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন