পেশার মর্যাদা রক্ষা ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ফারিয়া (ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) সখিপুর শাখার আয়োজনে সোমবার (১১মে)সকালে সখিপুর বাজারে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য উপস্থাপন করেন, সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মো: সবুর রেজা, ড্রাগ এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সখিপুর শাখার সভাপতি হুমায়ুন কবির, ফারিয়ার সখিপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ । এ সময় ফারিয়া কার্যনির্বাহী পরিষদ সখিপুর শাখার সদস্যবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদানের সময় বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত ঔষুধ প্রতিনিধি পেশাজীবিগণ প্রতিনিয়ত নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঝুঁকির মুখোমুখি হচ্ছি। আমাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে অযৌক্তিক হয়রানি বন্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


