সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাউকেই ছাড় নয়, অপরাধী যে দলেরই হোক: বিমানমন্ত্রী রিতা”

মানিকগঞ্জে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
সোমবার (১১ মে) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা নেত্রী সাবিবা হাবিব, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুর ইসলাম, এনসিপির নেতা মো. আরিফ হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি