শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণে পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
শনিবার (১০ মে) দিবাগত রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর বাসস্ট্যান্ড তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম (৩৭) ও মোঃ মহিন (২০) কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের ‘হোন্ডা’ ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম মতলব পৌরসভার দশপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং মহিন একই এলাকার হাশেম ফরাজীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সাদ্দামের বিরুদ্ধে পূর্বে আরও ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এদিকে, এসআই মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্সসহ কলাদী এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডের মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আল-আমিন (৩৮) কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পূর্বে আরও ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অপরদিকে, এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আধারা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী মোঃ রিছাদ (২৩) কে গ্রেফতার করেন।
এছাড়াও, এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নাগদা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ রহিম খান (৫১) কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ১ হাজার ৮৬৯ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং