শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ার পথে কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাব WICE জাতীয় পর্যায়ে সিলভার মেডেল অর্জন

 উদ্ভাবন ও প্রযুক্তির আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলো কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাব। 8th World Invention Competition and Exhibition (WICE)-এ অংশ নিয়ে রোবোটিক্স ও IoT (Grades 6–10) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে সিলভার মেডেল (রানারআপ) অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বিজয়ী দলে ছিলেন এম.এ. সায়েম প্রিয়ন্ত, সাজিদুর রহমান, সাঈদা ইসলাম সাফা, সানিয়া সাঈদ ও সামিউ ইমাম স্পর্শ। তারা সবাই কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। নিজেদের পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও শক্তিশালী টিমওয়ার্কের মাধ্যমে তারা এই অসাধারণ সাফল্য অর্জন করেছে।
শিক্ষার্থীদের এ অর্জন রোবোটিক্স ও প্রযুক্তি বিষয়ে তাদের গভীর আগ্রহ এবং ধারাবাহিক শেখার প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার দলটি অংশ নিতে যাচ্ছে WICE International Round-এ, যা অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।
বিজয়ী টিমের সদস্যরা আন্তর্জাতিক পর্বে সফলতার জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং